আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

পদ্মায় জেলের জালে ১৭কেজি ওজনের এক সিলভার কাপ

আরো খবর

  প্রতিনিধি, রাজবাড়ী

এবার পদ্মা নদীতে আনিস হলদারের জালে ধরা পড়লো বিশাল এক সিলভার কাপ মাছ। মাছটির ওজন ১৭ কেজি ৫০০ গ্রাম। মাছটি বিক্রি হয়েছে ১৪হাজার টাকা। সে সময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতারা ভির জমায়।
বুধবার ০৬ জুলাই সকালে ৭ নং ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে আনিস হলদারের জালে মাছটি ধরা পড়লে ৬ নং ফেরি ঘাটের মাথায় দুলাল মন্ডলের মৎস্য আড়ৎতে নিয়ে আসলে উন্মমুক্ত ডাকের মাধ্যমে স্থানীয় চাঁদনী আরিফা মৎস্য আড়ৎতের মালিক চাঁন্দু মোল্লা মাছটি ৭ শত টাকা কেজি দরে মোট ১২ হাজার ২শত ৫০ টাকা দিয়ে মাছটি কিনে নেয়। পরে মাছটি ৮ শত টাকা কেজি দরে মোট ১৪ হাজার টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর নিটক বিক্রি করেন।
এ প্রসঙ্গে উপজেলা সহকারি মৎস্য কর্মকতা মো. রেজাউল শরীফ বলেন, সিলভার কাপ মাছ সাধারন পুকুরে বেশি চাষ হয়ে থাকে। এবার বর্ষাতে বিভিন্ন এলাকা পুকুর ভেসে যাওয়াতে এই মাছ গুলো নদীতে চলে আসছে সে কারনে জেলেদের জালে ধরা পড়ছে। এত বড় সিলভার কাপ মাছ আগে কখনো পদ্মায় ধরা পড়েনি। এ বড় মাছ খেতে খুবী সুস্বাদু।
আলোকিত প্রতিদিন/ ০৬ জুলাই ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -