আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

 ৭৪ ক্যান ব্ল্যাক ডেভিল বিয়ার ও ১ কেজি গাঁজাসহ ১ জন আটক

আরো খবর

প্রতিনিধি,শরীয়তপুর
নড়িয়া উপজেলা থেকে ৭৪ ক্যান ব্ল্যাক ডেভিল বিয়ার ও ১ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ০৫ জুলাই,মঙ্গরবার  সকাল ৭ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নাজির উল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন’র নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম নড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাঁশতলা গ্রামের রহিম দেওয়ানের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে রহিম দেওয়ানের বাসা থেকে ৭৪ ক্যান ব্ল্যাক ডেভিল বিয়ার ও ১ কেজি গাঁজা উদ্ধার এবং রহিম দেওয়ান (৩২) কে আটক করা হয়। রহিম দেওয়ান ঐ এলাকার আলী বক্স দেওয়ানের ছেলে।
এ বিষয় জানতে চাইলে, শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নাজির উল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়ার রহিম দেওয়ানের বাসায় আমাদের টিম অভিযান পরিচালনা করে। তার বাসা  থেকে ৭৪ ক্যান ব্ল্যাক ডেভিল বিয়ার ও ১ কেজি গাঁজা উদ্ধার করে এবং রহিম দেওয়ান কে আটক করে। এবিষয়ে, নড়িয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ০৫ জুলাই ,২০২২/ মওম 
- Advertisement -
- Advertisement -