আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সাজানো গাড়ীতে অবসরে গেলেন নোয়াখালীর ট্রাফিক পুলিশ কনস্টেবল

আরো খবর

 প্রতিনিধি,নোয়াখালী
দীর্ঘ চাকরি জীবনের (৪১বছর ৫মাস) ইতি ঘটিয়ে চাকচিক্যময় সাজানো গাড়ীতে  অবসরে গেলেন নোয়াখালীর  চৌমুহনী ট্রাফিক পুলিশ কনস্টেবল  মোঃ মাসুদুর রহমান। ৩০শে জুন বৃহষ্পতিবার তার অবসর জনিত বিদায় উপলক্ষে ট্রাফিক পুলিশের উদ্যেগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্যান্ত আনন্দঘন পরিবেশে অশ্রুশিক্ত বদনে বিদায় জানান চৌমুহনী  ট্রাফিক ইনচার্জ সিরাজ-উদ-দৌলাসহ সকল অফিসার ও সদস্যরা। এমন রাজসিক বিদায় নিতে পেরে আবেগে উচ্ছ্বসিত ট্রাফিক কনস্টেবল মোঃ মাসুদুর রহমান।নানাবিধ ফুলের সাহায্যে সাজানো গাড়ীতে বিভিন্ন উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দিতে পেরে খুশি টিআই সিরাজ -উদ-দৌলা।
আলোকিত প্রতিদিন/ ০৩ জুলাই ,২০২২/ মওম 
- Advertisement -
- Advertisement -