আজ রবিবার, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

অনৌতিক কর্মকাণ্ডে জড়তি বিনোদন পার্ক বন্ধের দাবিতে সরবসাধারনের মানববন্ধন

আরো খবর

ফারুক আহম্মেদ

ভ্রাম্যমাণ প্রতিনিধি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের প্লান বাজারের দক্ষিনে অবস্থিত বিনোদন পার্ক “আনন্দ ভুবনে” বিনোদনের নামে অশ্লীল,অনৈতিক,অপ-সাংস্কৃতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ করেছে এলাকাবাসী, এবং তা বন্ধে করার জন্য কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে খানসামার সরবসাধারন। চিরিরবন্দর- খানসামা উপজেলার সচেতন এলাকাবাসীর আয়োজনে শনিবার দুপুর ২ টার সময় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে নানা শ্লোগান সম্বলিত বিভিন্ন প্লযাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয় অত্র এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ, অভিভাবক ও শিক্ষার্থীরা। এসময় মানববন্ধনে বক্তরা বলেন, এই আনন্দ ভুবনে বিনোদনের নামে দিন দিন অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে অথচ পার্ক কর্তৃপক্ষ তা বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। পার্ক কর্তৃপক্ষের উদাসীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ছাড়াও উঠতি বয়সী যুবক-যুবতীরাও নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে পার্কে।

আনন্দ ভুবনে’র সেই অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে সঠিক চিত্র জনসম্মুখে প্রকাশ করায় জসিম উদ্দিন ও আজিজার রহমান নামে দুই সাংবাদিকদের নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনসহ বিভিন্ন অপপ্রচার চালিয়ে অনলাইন সহ বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ করেছেন আনন্দ ভুবনে অসামাজিক কার্যকলাপের মূল হোতা ম্যানেজার ময়নুল ইসলাম। তাদের সেই মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খানসামার দুই সাংবাদিক । মিথ্যা সেই অভিযোগের কোনরকম সত্যতা যাচাই-বাছাই করা ছাড়াই শুধুমাত্র তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই করা হয়েছে বলে জানিয়েছে খানসামার গনমাধ্যমকর্মীরা এবং সেই সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, ভাবকী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হালিম উদ্দিন, বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় মানববন্ধনে বক্তারা অবিলম্বে আনন্দ ভুবনে’র এই নৈতিক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের জোর দাবি জানান। কর্তৃপক্ষ ঈদুল আযহার আগেই অসামাজিক কার্যকলাপ বন্ধে কোনো পদক্ষেপ না নিলে এখন থেকে এলাকাবাসী ব্যবস্থা নিবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন খানসামার সরবসাধারন ।

আলোকিত প্রতিদিন/ ০৩ জুলাই ,২০২২/ মওম 

- Advertisement -
- Advertisement -