প্রতিনিধি,রাজবাড়ী :
রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভায় প্রস্তাবিত বাজেট ২০২২-২০২৩ অর্থ বৎসর ও সংশোধিত বাজেট ২০২১-২০২২ অর্থ বৎসরে ৫৫ কোটি ৫৪ লক্ষ ৮৪ হাজার ৯৭১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২ টায় গোয়ালন্দ পৌরসভার সভা কক্ষে বাজেট ঘোষনা করেন পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম, হিসাব রক্ষক মোঃ ওম্বর আলী, সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা। উল্লেখ্য, বাজেটে মোট রাজস্ব, উন্নয়ন, প্রকল্প সমূহ এবং মূলধন আয় মিলে সর্বমোট ৫৫ কোটি ৫৪ লক্ষ ৮৪ হাজার ৯৭১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে মোট রাজস্ব আয় ৩ কোটি ৯৯ লক্ষ ৮৫হাজার ৩২৫ টাকা, ব্যায় হিসেবে ৩ কোটি ৮৭ লক্ষ ৩০ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ১২ লক্ষ ৫৫ হাজার ৩২৫ টাকা। উন্নয়ন ও প্রকল্প খাতে আয় ধরা হয়েছে ৫১ কোটি ১৫ লক্ষ ১০ হাজার ৭ টাকা, ব্যায় ধরা হয়েছে ৫১ কোটি ১৩ লক্ষ ৫০ হাজার টাকা, উন্নয়ন উদ্বৃত্ত ধরা হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৭ টাকা। প্রস্তাবিত বাজেটের মূলধন থেকে আয় দেখানো হয়েছে ৩৯ লক্ষ ৮৯ হাজার ৬৩৯ টাকা। মূলধন ব্যয় হিসেবে ধরা হয়েছে ২৫ লক্ষ টাকা। মূলধন খাতে উদ্বৃত্ত ধরা হয়েছে ১৪ লক্ষ ৮৯ হাজার ৬৩৯ টাকা।
আলোকিত প্রতিদিন/ ৩০ জুন ,২০২২/ আর এম

