আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোর গ্যাং লিডার জানে আলমের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি

আরো খবর

প্রতিনিধি,চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীতে চাঁদা আদায় ও শ্রমিক নির্যাতনের অভিযোগ উঠেছে জানে আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। জানে আলমের নির্যাতন ও অপকর্ম প্রসঙ্গে গত ২৫ মে চট্টগ্রাম সিএমপি পুলিশ কমিশনার বরাবর আবেদন করেন চট্টগ্রাম অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ইমাম। তার দাবি জানে আলম কিশোর গ্যাং লালন পালনের মাধ্যমে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। তার আবেদন পত্রে উল্লেখ করেছেন, জানে আলম কর্তৃক বিগত দশ বছর যাবৎ বিভিন্নভাবে আমরা নাজেহাল হচ্ছি। অনেক প্রশাসনিক দপ্তরের অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছি না। একাধিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হওয়ার পরও নানান কায়দায় পার পেয়ে যাচ্ছেন তিনি। তিনি একাধিক মামলার আসামি হয়েও বর্তমানে জামিনে আছেন এবং চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য গত ২১ মে চাঁদাবাজি মামলায় বাকলিয়া থানায় গেপ্তার হন জানে আলম। কিন্তু এখনো পর্যন্ত চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ হয়নি। জানে আলমের তার কিশোর গ্যাং ধারা অব্যাহত রেখেছে চাঁদাবাজি।

আলোকিত প্রতিদিন/ ৩০ জুন ,২০২২/ আর এম

- Advertisement -
- Advertisement -