আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

চসিক প্যানেল মেয়র গিয়াস উদ্দিনের  হজযাত্রা

আরো খবর

জাহাঙ্গীর আলম রেজভী:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন গতকাল মঙ্গলবার রাতে পবিত্র হজ্ব পালনের জন্য পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাকালে কাজির দেউরী মহল্লা সমাজ কল্যাণ কমিটির সভাপতি জয়নাল আবেদীন টিপু, সিনিয়র সহ সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহসভাপতি মো. মাহাবুব আলম, সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ হোসেন হিরা, সাংগঠনিক সম্পাদক জহির আহমেদ রাজু, অর্থ সম্পাদক ইসতিয়াক আহমেদ পিন্টু, প্রচার সম্পাদক তানভীর হোসেন অভি, দপ্তর সম্পাদক ফয়সাল বিল রফিক, ধর্ম সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, সদস্য মো. রফিক, মো. সালাহউদ্দিন, সাজ্জাদ চৌধুরীসহ বাগমনিরাম ওয়ার্ডের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এবং হজ্ব পালনকালে তাঁর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আলোকিত প্রতিদিন/ ২৯ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -