মোঃ আনোয়ার হোসেন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২০২২-২০২৩ খ্রীঃ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ৮০ কোটি ৮২ লক্ষ ১৪ হাজার ৬৪১ টাকা ঘোষণা করেন মেয়র এড. শিব শংকর দাস। গতকাল মঙ্গলবার(২৮/৬) দুপুরে পৌর কার্যালয়ে মেয়র এড. শিব শংকর দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, সচিব বেলজুর রহমান খান, হিসাব রক্ষণ কর্মকর্তা জামাল উদ্দিন, কাউন্সিল, সাংবাদিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ। বাজেটে এবছর পৌর এলাকার বিদ্যুতায়ন করা, পৌর ভবন,শিশু পার্ক, অডিটোরিয়াম, কসাইখানা, কবরস্থান, শ্বশ্মান, বর্জ্যব্যবস্থাপনা, বস্তি উন্নয়ন ও পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ, স্যানিটেশনসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৮ জুন ,২০২২/ মওম
- Advertisement -

