আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

গজারিয়ায় ৫ প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই লক্ষ্য টাকা জরিমানা

আরো খবর

সুমন খানঃ

গজারিয়ায় তিতাস গ্যাস অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন ও ২ লক্ষ্য ১০ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ২৭ জুন সোমবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে এলাকায় উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ, অবৈধভাবে বেশি চুলা ব্যবহারের ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানে ২লক্ষ্য ১০ হাজার টাকা জরিমানা করছেন। এসময় অবৈধ গ্যাস সংযোগের ব্যবহৃত প্রতিষ্ঠান গুলোর মধ্যে গজারিয়া হাইওয়ে রেস্টুরেন্টকে ৫০ হাজার, ঢাকা মিস্টি মুখ রেস্টুরেন্টকে ৫০ হাজার, বাংলা রেস্টুরেন্টকে ৫০ হাজার, উজান ভাটি রেস্টুরেন্টকে ৫০ হাজার এবং আর রাজ্জাক রেস্তোরাঁ কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁও জোনের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানান, অবৈধভাবে অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে ৫ হোটেল মালিককে ২ লক্ষ্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে কয়েক শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি আরো বলেন, ভবেরচর ও পুরান বাউশিয়া এলাকায় গড়ে উঠা ৫টি রেস্টুরেন্টের মালিক দীর্ঘদিন ধরে প্রতিগ্যাস চুরি করে আসছে। পরবর্তীতে তিতাস গ্যাস কোম্পানী কর্তৃপক্ষ উক্ত কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এসময় গজারিয়া থানা পুলিশ পুলিশ সহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ২৭ জুন ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -