মোঃ মহিদ :
পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহনের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে ফেরিগুলোকে। ঘাটে আসা মাত্রই ফেরিতে উঠতে পারছে যানবাহন ও যাত্রীরা। অপেক্ষায় নেই কোনো যানবাহন। সোমবার ( ২৭ জুন) সকালে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। আগে পাটুরিয়া ফেরি ঘাটে পরিবহন ও ট্রাক ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। পদ্মা সেতু উদ্ধোধন হওয়ার পর থেকে যাত্রী ও যানবাহন প্রায় অর্ধেকে নেমে এসেছে। ঘাটে আসা মাত্রই ফেরিতে উঠে গন্তব্য স্থলে চলে যাচ্ছে। যাতী ও বাসের চালকরা বলছে পর্যাপ্ত যাত্রী ও যানবাহন না থাকায় উল্টো ফেরিগুলো বসে থাকতে হচ্ছে।বর্তমানে এই নৌরুটে ২১ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/ ২৭ জুন ,২০২২/ মওম
- Advertisement -

