আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে আন্তর্জাতিক  মাদক ও পাচারবিরোধী দিবস পালিত 

আরো খবর

একেএম ফারুক হোসাইন:
‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এ প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে নোয়াখালীতে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। এ উপলক্ষে আজ ২৬ জুন রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আলোচনা সভা ও এক র‍্যলী অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মোঃ নাজমুল হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর  সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ এবং বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।  প্রধান অতিথি দেওয়ান মাহবুবুর রহমান  আলোচনা  শেষে বিভিন্ন প্রতিযোগীতায়  অংশগ্রহনকারীদের মাঝে পুরুষ্কার  ও সনদ বিতরন করেন।
আলোকিত প্রতিদিন/ ২৬ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -