আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

আরো খবর

সবুজ সরকার:

 “মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে “মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস” ২০২২ উদযাপিত হয়েছে। টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী র‍্যালী ও টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  র‍্যালীতে অংশগ্রহণ করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল হাসেম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ জাহান আনছারী, পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর,  টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক বিপ্লব কুমার মোদক,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। র‍্যালী শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক বিপ্লব কুমার মোদকের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা বলেন, আজ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। প্রতি বছরই ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে বিশ্বে দিবসটি পালন করা হয়। সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও আজ বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে। বাংলাদেশেও দিবসটির বিশেষ তাৎপর্য রয়েছে। কেননা দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে মাদক সেবন, ব্যবসা ও পাচারের ঘটনা বেড়েছে। বিশ্বব্যাপীও মাদকের ভয়াল গ্রাস ধীরে ধীরে বাড়ছে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে ২০২১ সালে সব সংস্থা মিলে ইয়াবা জব্দ করেছে ৩ কোটি ৬৩ লাখ ৮১ হাজার। ফেনসিডিল উদ্ধার করা হয়েছে প্রায় ১০ লাখ ৮ হাজার বোতল। কোকেন জব্দ করা হয় প্রায় ৪ কেজি, হেরোইন ২১০ কেজি। ২০২১ সালে মাদক-সংক্রান্ত ৪৭ শতাংশ মামলায় আসামির সাজা হয়েছে। এই হার ২০২০ সালে ছিল ৪৩ শতাংশ।মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২৬ জুনকে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। পরের বছর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক বিপ্লব কুমার মোদকের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশেও দিবসটির বিশেষ তাৎপর্য রয়েছে। কেননা দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে মাদক সেবন, ব্যবসা ও পাচারের ঘটনা বেড়েছে। বিশ্বব্যাপীও মাদকের ভয়াল গ্রাস ধীরে ধীরে বাড়ছে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে ২০২১ সালে সব সংস্থা মিলে ইয়াবা জব্দ করেছে ৩ কোটি ৬৩ লাখ ৮১ হাজার। ফেনসিডিল উদ্ধার করা হয়েছে প্রায় ১০ লাখ ৮ হাজার বোতল। কোকেন জব্দ করা হয় প্রায় ৪ কেজি, হেরোইন ২১০ কেজি। ২০২১ সালে মাদক-সংক্রান্ত ৪৭ শতাংশ মামলায় আসামির সাজা হয়েছে। এই হার ২০২০ সালে ছিল ৪৩ শতাংশ। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২৬ জুনকে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। পরের বছর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

আলোকিত প্রতিদিন/ ২৬ জুন ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -