আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ সংশ্লিষ্ট সকলের সঙ্গে ছবি তুলবেন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের কাজে সংশ্লিষ্ট শ্রমিক থেকে শুরু করে সচিব পর্যন্ত সবার সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সেতুতে ব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় একটি জাদুঘরও হবে। জাদুঘরে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা সকলের ছবি সংরক্ষণ করা হবে। ১৪ জুন মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ  আদেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে  ১৪ জুন মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সভা শেষে বলেন, পদ্মাসেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক থেকে শুরু করে কর্মকর্তা, কর্মচারী যারা যারা কাজ কর্মের সঙ্গে ছিলেন তাদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী। এছাড়া সচিব-মন্ত্রী সবার সঙ্গে প্রধানমন্ত্রী ছবি তুলবেন। দরকার হয় গ্রুপে গ্রুপে ভাগ হয়ে ছবি তুলবেন। শুধু ছবি তোলাই নয়, সেই সঙ্গে একটা মিউজিয়ামও হবে। সেই মিউজিয়ামে ছবিগুলো রাখা হবে। মূল্যস্ফীতিকে প্রাধান্য দিয়ে বাজেট করায় একনেকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি  জানান, হাওর এলাকায় ভবিষ্যতে উড়াল সড়ক করা হবে। পানি প্রবাহ ঠিক রাখতে  ব্রীজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আলোকিত প্রতিদিন / ১৪ জুন ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -