আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

২০২২-২৩ অর্থবছরের বাজেট নথিপত্র নিয়ে সংসদ ভবনে অর্থমন্ত্রী  

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ডকুমেন্টস নিয়ে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা    আলোকিত প্রতিদিনকে এ তথ্য প্রদান করেছেন। তিনি বলেন,  ৯ জুন বৃহস্পতিবার  দুপুর ১২টার কিছু সময় পরে সাদা রঙের পাজামা-পাঞ্জাবির ওপরে কালো মুজিব কোর্ট পরিহিত আ হ ম মুস্তফা কামালের হাতে ছিল মেরুন কালারের ব্রিফকেস। বাজেটে করোনা মহামারিপরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের এবারের বাজেটটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং বর্তমান পরিস্থিতির সমন্বয়ে। ব্যক্তিগত কর্মকর্তা বলেন, ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ঘোষণার জন্য লাল-কালোর মিশ্রনে মেরুন রঙের ব্রিফকেস হাতে নিয়ে বেলা সোয়া ১১টায় গুলশানের বাসভবন থেকে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা করেন অর্থমন্ত্রী। ২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট।

আলোকিত  প্রতিদিন / ০৯ জুন ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -