আজ সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জে উপবৃত্তি বন্ধের প্রতিবাদে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন 

আরো খবর

প্রতিনিধি,মোরেলগঞ্জ(বাগেরহাট):
বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার্থীদের চলমান উপবৃত্তির টাকা প্রদান বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রসার শিক্ষকরা। রবিবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ৩৫ টি মাদ্রাসার শতাধিক  শিক্ষক অংশ গ্রহন করেন। পরে তারা পূর্বের ন্যায় উপবৃত্তি চালুর দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।  ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট মোরেলগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মো. খলিলুর রহমান এ কর্মসূচিতে নেতৃত্বে দেন।
আলোকিত  প্রতিদিন / ০৬ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -