আজ বুধবার, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ভান্ডারিয়ায় শিক্ষিকার বাড়িতে দিন দুপুরে চুরি

আরো খবর

প্রতিনিধি,ভান্ডারিয়া (পিরোজপুর): 

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক শিক্ষিকার বাড়িতে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। ঘরের আলমারি ও ওয়ারড্রোপ ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৩লক্ষ টাকার অর্থ হাতিয়ে নিয়েছে। শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর দিশেহারা পুরো পরিবার। শিক্ষিকা বিউটি আক্তার জানান, সে হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ক্যাশিয়ার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। ঘটনার দিন তিনি সকাল ৯ টায় বিদ্যালয়ে চলে যান এবং তার স্বামী একই বাজারে বের হয়। দুপুর দেড়টার সময় তাঁর স্বামী ব্যবসায়ী ওবায়দুল হক বাড়িতে এসে দেখেন দরজার তালা ভাঙ্গা। ঘরের ভিতরে সবকিছু এলোমেলো। খবর পেয়ে ছুটে এসে দেখেন ঘরে থাকা ১২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপার অলঙ্কার, নগদ দুই লক্ষ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান ১৩লক্ষ টাকার মালামাল নেই। এসময় ৯৯৯ ফোন করে জানানো হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের ঘেয়াঘাট সংলগ্ন ওই তিন তলা বাড়ির দ্বিতীয় তলায় ২০১৮ সাল থেকে ভাড়ায় থাকেন। খবর পেয়ে বাড়ির মালিক আবুল হোসেন সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে টেকনিশিয়ান নিয়ে আসলে এসে দেখা সিসিটিভির ক্যবেল তার কাটা। এছাড়াও এসময়ে সাংবাদিকদের উপস্থিতির কারণে ক্ষোভ প্রকাশ করেন। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, চুরির ঘটনায় শিক্ষিকার লিখিত অভিযোগে ভিত্তিতে মামলা নেয়া হয়েছে।

আলোকিত  প্রতিদিন / ০৬ জুন ,২০২২/ মওম     

 

 

- Advertisement -
- Advertisement -