আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্সটিটিউট অব ফ্রিলান্সিং এন্ড আউটসোর্সিং এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আরো খবর

প্রতিনিধি, হবিগঞ্জ:

হবিগঞ্জের লাখাই উপজেলার তরুনদেরকে অনলাইনে আয়ের পথ খুলে দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘লাখাই ইন্সটিটিউট অব ফ্রিলান্সিং এন্ড আউটসোর্সিং’ নামে একটি প্রতিষ্ঠান  উদ্বোধন করা হয়েছে।  ৬ জুন সোমবার প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফ উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় আমিরুল ইসলাম আলম এবং আলেয়া বেগম। প্রতিষ্ঠানটির প্রধান প্রশিক্ষক এবং প্রধান পরিচালকের দায়িত্বে রয়েছেন উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা ফ্রিলান্সার ফয়সল আহমেদ।

আলোকিত  প্রতিদিন / ০৬ জুন ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -