আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

রেলস্টেশনে তরুণীকে হেনস্তার আসামি মার্জিয়া গ্রেফতার

আরো খবর

নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনায় করা মামলার আসামি মার্জিয়া আক্তারকে গ্রেফতার করা হয়েছে। ২৯ মে রবিবার দিবাগত রাত ৩টায় শিবপুর উপজেলার এক আত্মীয়ের বাসা থেকে র‍্যাব-১১ গ্রেফতার করে । সোমবার দুপুরে র‍্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান জানান, রেলস্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনার ভিডিও ফুটেজ দেখে মার্জিয়াকে শনাক্ত করা হয়। রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তৌহিদুল মবিন খান বলেন, ‘মার্জিয়া আক্তার পেশায় ঘটক। তিনি শহরের উপজেলা মোড়ের একটি বাড়ির ভাড়াটিয়া ফয়েজ আহমেদের স্ত্রী। একেক জায়গায় একেক নাম ব্যবহার করেন মার্জিয়া। শিলা ওরফে সায়মা নামে এলাকায় পরিচিত হলেও, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মার্জিয়া আক্তার। মুঠোফোন নম্বরও পাল্টান কয়েকবার। একাধিকবার স্থান ও মুঠোফোন নম্বর পরিবর্তনের কারণে তাকে গ্রেফতারে সময় লেগেছে।’ গত ১৮ মে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন এক তরুণী ও তার দুই বন্ধু। এরই মধ্যে জিন্স ও টপস পরা নিয়ে স্টেশনে অপেক্ষারত এক নারীর সঙ্গে ওই তরুণীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে হেনস্তা করেন ওই নারী। তরুণীর সঙ্গে থাকা দুই তরুণ প্রতিবাদ করলে পাশ থেকে কয়েকজন যুবক এসে তাদের মারধর করেন। ২০ মে রাতে তরুণীকে হেনস্তা ও মারধরের ঘটনায় ইসমাইল মিয়া নাম এক ব্যক্তিকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাকে ভৈরব রেলওয়ে থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরদিন বিকালে গ্রেফতার দেখিয়ে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আদালতে তোলে পুলিশ। আদালত তাকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেন।

আলোকিত  প্রতিদিন / ৩০ মে ,২০২২/ মওম 

- Advertisement -
- Advertisement -