আজ , ।   

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ফুলের শ্রদ্ধায় সিক্ত গাফ্‌ফার চৌধুরী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক

প্রয়াত সাংবাদিক, সাহিত্যিক এবং গীতিকার আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। এখানে সর্বস্তরের মানুষ তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। বিকেল তিনটা পর্যন্ত শহীদ মিনারে মরদেহ রাখা হবে।  শ্রদ্ধা নিবেদন এবং গার্ড অব অনার দেওয়ার পর বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার ২৮ মে বেলা ১১টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সরকারের পক্ষে মরদেহ গ্রহণ এবং শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।গাফ্‌ফার চৌধুরীর মরদেহে মুক্তিযুদ্ধমন্ত্রীর শ্রদ্ধা

আলোকিত  প্রতিদিন / ২৮ মে ,২০২২/ মওম 

 

- Advertisement -
- Advertisement -