আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ববাজারে দাম না কমলে আমি কিছুই করতে পারবো না

আরো খবর

নিজস্ব প্রতিবেদক

দেশে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। এ জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম না কমলে  আমি কিছুই করতে পারবো না। ১৮ মে বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য এবং বাজার পরিস্থিতি সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় তিনি এ কথা বলেন। নিত্যপণ্যের দাম কবে মানুষের ক্রয়ক্ষমতার  মধ্যেে আসবে এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। এটির উত্তর জানতে হলে আমার আর্জেন্টিনা-ব্রাজিলে যেতে হবে। আন্তর্জাতিক বাজারে দাম না কমা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। কলকাতায় খবর নিন সেখানে কত দামে তেল বিক্রি হচ্ছে। ডলারের দাম বাড়ায় সমস্যা তৈরির বিষয়ে তিনি বলেন, আমাদের দুই বছর আমদানি কম ছিল। এখন খুলে যাওয়ায় ক্যাপিটালে প্রভাব পড়েছে, দুই বছরের চাপ পড়েছে একসঙ্গে। সবকিছু মিলে একটা প্রভাব পড়েছে। আমাদের বৈদেশিক রিজার্ভে চাপ পড়েছে। গত দুই বছর আমদানি কমায় বেড়েছিল রিজার্ভ। এখন চাপ পড়ছে তাই সমস্যা হচ্ছে। তিনি আরও বলেন, শ্রীলঙ্কায় বিপদ বলে আমাদের বিপদ তা তো নয়। আমরা তো তাদের সহায়তা করেছি। আমাদের চিন্তার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী এটি বিষয়ে সুন্দরভাবে বলেছেন আমাদের দেশে বৈশ্বিক প্রভাব পড়েছে, সাশ্রয়ী হতে হবে।

আলোকিত প্রতিদিন/ ১৮ মে ,২০২২/ মওম

 

- Advertisement -
- Advertisement -