আজ , ।   

বগুড়ার শাজাহানপুরে ইয়াবা সম্রাট গ্রেফতার

আরো খবর

দুলাল,শাজাহানপুর (বগুড়া)

বগুড়ার শাজাহানপুরে পুলিশের গ্রেফতার এড়ানোর জন্য বসত বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক রমরমা ব্যবসার জমে উঠেছিল ইয়াবা সম্রাট মোমিনুল ইসলাম ওরফে শাওন(৩২) নামের এক যুবক। গতকাল রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডোমনপুকুর টিকাদার পাড়া তার নিজ বাড়িতে থানা পুলিশের অভিযান চালিয়ে ৮শ” পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোমিনুল ইসলাম ওরফে শাওন ওই এলাকার মৃত আঃ সামাদ আলীর ছেলে। পুলিশের দাবি, ওই সময় মাদক বেচাকেনার কাজে ব্যবহত ৪টি মোবাইল ফোন, ১টি সিসি ক্যামেরা, ১টি মোটর সাইকেলসহ ১৩ হাজার ৬০০ শ” টাকা জব্দ করা হয়। থানা পুলিশের এস আই হাফিজুর রহমান জানান, গ্রেফতার এড়ানোর জন্য শাওন নিজ বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের নিকট খুরচা ও পাইকারী মাদক বিক্রয় করে আসছিলেন। অভিযানের সময় সিসি ক্যামেরায় পুলিশের উপস্থিতি টের পয়ে তিনি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে গ্রেফতার করা হয়। । শাজাহানপুর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ মামলা দিয়ে আদালত মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১৩ মে ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -