আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদের বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ

আরো খবর

প্রতিনিধি ,আলোকিত প্রতিদিন:

সাবেক তথ্য প্রতিমন্ত্রী  ডাঃ মুরাদ হাসানের বিরুদ্ধে মানসিক শারীরিক নির্যাতনের অভিযোগ এনে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান।৬ জানুয়ারি বৃহস্পতিবার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বিষয়টি  নিশ্চিত করেছেন।তিনি বলেন, মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার স্ত্রী।এর আগে জাতীয় জরুরী সেবা ৯৯৯- এ ফোন করে সাহায্য চান ডা. জাহানারা এহসান। পরে তিনি এ বিষয়ে লিখিত অভিযোগ করার জন্য থানায় যান এবং ডায়েরি  করেন ।

আলোকিত প্রতিদিন/৬জানুয়ারি২০২২/মওম

- Advertisement -
- Advertisement -