প্রতিনিধি, চরফ্যাশন
যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগের নেতাকর্মীদের সচেষ্ট থাকতে হবে। মাটি এবং মানুষেকে নিয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কাজ করে গেছেন। তারই হাতে গড়া ছাত্র সংগঠন স্বাধীনতার আগেেএবং পরে গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা ছিল অসীম।অসম্প্রদায়িক এবং গণতান্ত্রিক দেশ গড়তে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে আমরা দৃঢ় প্রত্যয়ী।আগামীর উন্নয়নশীল বাংলাদেশ নির্মাণে ঐতিহ্যের ধারক এবং বাহক বাংলাদেশ ছাত্রলীগকে সাহসিকতাপূর্ণ ভূমিকা রাখতে হবে। ৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ভোলার চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুেষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনিে উল্লেখ করেন বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ অনেক দূর পিছিয়ে গিয়েছিল। কিন্তু তার স্বপ্ন থেমে থাকেনি।
তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বপ্নের সোনার বাংলা আর স্বপ্ন নয়, তা বাস্তবেই রুপান্তর করছেন জননেত্রী শেখ হাসিনা। তার হাতকে শক্তিশালী করতে রাজপথে সোচ্চার থাকতে হবে বাংলাদেশ ছাত্রলীগকে।
চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতি মেগেদী হাসান সোহাগ এর সভাপতিত্বে ছাত্র সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আ’লীগের সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সম্পাদক এনামুল আহসান আশিফ প্রমুখ।
আলোকিত প্রতিদিন/৫জানুয়ারি২০২২/মওম
- Advertisement -

