আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

পদ্মা সেতুতে হাটলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরো খবর

নিজেস্ব প্রতিবেদক

স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু অংশ হেঁটে এবং কিছু অংশ গাড়িতে চড়ে  পদ্মা সেতু পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় সঙ্গে ছিলেন তার  ছোট বোন শেখ রেহানা। ৩১ ডিসেম্বর শুক্রবার সকাল সারে ৭টার দিকে প্রধানমন্ত্রী গাড়িবহর নিয়ে পদ্মা সেতুতে পৌঁছান। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের  জানান ৭ থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ তিনি ছোট বোনসহ অন্যান্যদের নিয়ে হাঁটেন। এরপর গাড়িতে চড়ে তিনি সেতু পার হয়ে জাজিরা প্রান্তে সার্ভিস এরিয়া-২ এ নাস্তা করেন। পদ্মা সেতু প্রকল্প সংশ্লিষ্টরা নাস্তার আয়োজন করেন।পদ্মা সেতু পরিদর্শন শেষে সকাল দশটায় তিনি সেখান থেকে গণভবনের উদ্দেশ্যে রওনা হন। পদ্মা সেতু পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে উৎফুল্ল দেখাচ্ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী । প্রসঙ্গত, ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে নিচ দিয়ে রেলপথ ও ওপর দিয়ে সড়কপথ থাকবে।মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি) । নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। সেতুর কাজ প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। নতুন বছরের ৩০ জুন যান চলাচলের জন্য খুলে দেয়ার কথা রয়েছে।

আলোকিত প্রতিদিন/৩১ডিসেম্বর ২০২১/মওম
- Advertisement -
- Advertisement -