আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ওপর উঠে গেলো এনা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেতে  লা মেরিডিয়ানের সামনে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে গেছে।২৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টার  দিকে মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এনাপরিবহনের বাসটি উত্তরার দিক থেকে আসা মাইক্রোবাসের ওপরে উঠে যায়।সকালেআলোকিত প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) ।তিনি বলেন, সকাল ৯টার দিকে এনা পরিবহনের একটি বাস মহাখালী বাস টার্মিনাল ছেড়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি উত্তরা থেকে আসছিল। হঠাৎ বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।এতে কিছু মানুষ হয়তো আহত হয়েছেন, তবে ঘটনার সঙ্গে সঙ্গে তারা হাসপাতালে চলে গেছেন। আমরা এসে তাদের পাইনি।তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি ।বাস দুইটি সরিয়ে নিতে যে ক্রেন আনা হয়েছিল তাতে সরানো যায়নি। পরে অন্য আরেকটি ক্রেন এনে বাস ও মাইক্রোবাস সরানোর চেষ্টা চলছে।দুর্ঘটনার পর থেকেই এ সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আলোকিত প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০২১/মওম

- Advertisement -
- Advertisement -