আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত 

আরো খবর

আরিফুল ইসলাম
কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওর্নাস এসোসিয়েশন-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে এসোসিয়েশন কতৃক আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম শোভন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মো.হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক মো.আব্দুল ওয়াদুদ সরকার, কামাল মর্ডান হসপিটালের সত্যাধিকারী কামাল উদ্দিন, গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টারের সত্যাধিকারী ভিপি জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাঃ হাবিবুর রহমান হাবিব। এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুছ ছাত্তার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিটি হসপিটালের সত্যাধিকারী মো. ওমর ফারুক পারভেজ ভূইয়ার সঞ্চালনায় মালিক পক্ষ থেকে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, মাহাবুব সিকদার, বিল্লাল হোসেন, রায়হানুজ্জামান কাজল, হাবিবুর রহমান বাবুল প্রমূখ। অভিষেক অনুষ্ঠানের অতিথি বৃন্দ বলেন দাউদকান্দি উপজেলায় প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার গুলোতে চিকিৎসা সেবার মানোন্নয়ন করার পাশাপাশি কোন অপ ডাক্তার কর্তৃক যেনো রোগীকে চিকিৎসা সেবা দেওয়া না হয়,সে দিকে সব সময় নজর রাখার জন্য গঠিত ৩১ সদস্য বিশিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান ।
আলোকিত প্রতিদিন/১২-ডিসেম্বর/২০২১, এইচ
- Advertisement -
- Advertisement -