আজ , ।   

টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ, দুইজন গ্রেপ্তা*র

আরো খবর

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের চেকপোস্টে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৫ সূত্র জানায়, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ-কক্সবাজার সড়কের ক্যাম্পের প্রধান ফটকের সামনে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়।

পরে পিকআপে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে চালকের আসনের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পিকআপে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার জাফর আলম (৫৫) এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করাচি পাড়ার মো. তারেক (১৯)।

র‌্যাব জানায়, অভিযানে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৫-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -