আলোকিত ডেস্ক
এবার ( সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ) ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে রোববার ঢাকা সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী।আগামীকাল সোমবার এ মামলার বিষয়ে শুনানি হবে।
এদিকে, কানাডা প্রবেশ করতে না পেরে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল ডা. মুরাদ হাসানের। রোববার সকালে এমিরেটস এয়ারলাইন্সে ঢাকায় ফেরার টিকিট কাটা ছিল তার। তবে শেষ পর্যন্ত তিনি দুবাইয়েই রয়ে গেছেন। একটি অনলাইন পোর্টালে প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ভোর ৭টা ৫৬ মিনিটে দুবাই থেকে আসা ইকে-৫৮২ ফ্লাইটটি বাংলাদেশে অবতরণ করে। সকাল ১০টার মধ্যে এয়ারলাইন্সটির প্রায় সব যাত্রীর ইমিগ্রেশন শেষ হয়েছে। ফ্লাইটে ডা. মুরাদ হাসান আসেননি।
আতারা // এপি

