আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার মানবিকতা থেকে বিএনপির অনেক কিছু শেখার আছে

আরো খবর

আলোকিত ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা থেকে বিএনপির অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।ঘর থেকে মানবিকতা শুরু করার আহ্বান জানিয়ে ড. হাছান বলেন, ‘আমরা মানবাধিকার রক্ষায় সভা সেমিনার করবো, কিন্তু নিজের ঘরের মানবাধিকার রক্ষা করবো না; এটা তো হতে পারে না। মানবাধিকার রক্ষা নিজের ঘর থেকে আগে শুরু করতে হবে। নিজের ঘরের যে হাউজ ওয়াইফ, তারও একটা অধিকার আছে; সেও পরিশ্রম করে, সবার আগে উঠে সবার পরে ঘুমাতে যায়, সেটি মাথায় রাখতে হবে। তা না হলে সঠিক মানবাধিকার রক্ষা সম্ভব হবে না।’

শুক্রবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত মানবাধিকার দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ও দলটির নেত্রী খালেদা জিয়া শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি চরম অমানবিকতার দেখিয়েছেন। যারা এমন অমানবিকতা প্রদর্শন করেছেন, তাদের প্রতি যে মানবিক আচরণ আমাদের নেত্রী দেখিয়েছেন, সেখান থেকে বিএনপির শিক্ষণীয় অনেক কিছুই আছে।’হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর ১৯৮১ সালে আমাদের নেত্রী দেশে ফেরত এসে ৩২ নম্বর বাড়িতে একটি মিলাদ পড়াতে চেয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমান ওই বাড়িতে নেত্রীকে ঢুকতে দেয়নি। তাকে রাস্তায় বসে মিলাদ পড়তে হয়েছিল। তখন মানবাধিকারের কথা মনে ছিল না?’

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -