আজ , ।   

মাটিরাঙ্গায় মৌলিক সাক্ষরতা প্রকল্প শিখন কেন্দ্রের পাঠদান কার্যক্রমের উদ্বোধন 

আরো খবর

প্রতিনিধি, মাটিরাঙ্গা

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিখন কেন্দ্রের পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলার ০৬ নং সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে বাস্তবায়নকারী সংস্থা, আনন্দ-্এর আয়োজনে ও উপজেলা প্রোগ্রাম অফিসার এস এম রাইয়ান আলমের সভাপতিত্বে  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েত উল্ল্যাহ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (সহকারী পরিচালক)  মো. আবু নাজের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান।এছাড়াও শিখন কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন,উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই।সরকার সারা দেশে এ প্রকল্পের মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণে ৬ মাস মেয়াদি সাক্ষরতা প্রকল্পের ব্যবস্থা গ্রহণ করেছে। অনুষ্ঠান শেষে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -