আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

তথ্য প্রতিমন্ত্রী হাসান মুরাদের বক্তব্য ব্যক্তিগত, দলের না : কাদের

আরো খবর

আলোকিত ডেস্ক

সম্প্রতি বিএনপির শীর্ষ  এক নেতার কন্যাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তথ্য প্রতিমন্ত্রী  মুরাদ হাসানকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তার এমন বক্তব্য নিয়ে আ’লীগ  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ভার্চুয়াল আলোচনায় নারী বিদ্বেষমূলক যে বক্তব্য দিয়েছে তা তাঁর ব্যক্তিগত মত, দলের বক্তব্য না।কাদের বলেন,‘তবে এই ধরনের বক্তব্য কেন দিল সে, অবশ্যই আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।’

আজ সোমবার (৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা সিটির মেয়র-কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এসময় কাদের বলেন, বিএনপি   ক্ষমতা দখলের যে দিবাস্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নে পরিণত হবে। দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, এখনও স্বাধীনতা বিরোধীরা তৎপর। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -