আজ সোমবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

মাটিরাঙ্গা মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

আরো খবর

প্রতিনিধি,মাটিরাঙ্গা

মাটিরাঙ্গা মহিলা কলেজের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।শনিবার(৫ ডিসেম্বর) সকালে  কলেজ মিলনায়তনে মো. রফিকুল ইসলাম’র সভাপতিত্বে এবং  মানবিক বিভাগের বিদায়ী শিক্ষার্থী মুনিয়া সুলতানা ও রেহেনা আক্তার’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-লে. কর্ণেল এ এস এম মঞ্জুরুল কবির-পিএসসি,জোন কমান্ডার,মাটিরাঙ্গা জোন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শিক্ষার্থীদের পূর্বের স্মৃতিচারণ করে ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। এসময় তিনি এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফল করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি বিষয়ে বিভিন্ন  আলোচনা করে কলেজের অবকাঠামোগত উন্নয়ন,প্রশাসনিকসহ সার্বিক বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেন।

 কলেজের অধ্যক্ষ মো. কেফায়েত উল্লাহ তার বক্তব্যে বলেন, অত্র কলেজ ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েও এখন পর্যন্ত অবকাঠামোগত অবস্থানে যেতে পারেনি,কলেজের সার্বিক বিষয়ে মাটিরাঙ্গা জোন,প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সর্বসাধারণের নিকট সহযোগিতা কামনা করছি।বক্তাদের বক্তব্য শেষে কেক কাটার মধ্য দিয়ে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানানো হয়।এসময়  কলেজ পরিচালনা পর্ষদের সদস্যসহ অভিভাবক ও বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।

 

আতারা //এপি

- Advertisement -
- Advertisement -