আজ সোমবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

সন্ত্রাসীদের নির্মম নির্যাতনের শিকার কলেজছাত্র সজীব

আরো খবর

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসীদের হাতে নির্মম নির্যাতনের শিকার এক কলেজছাত্র।আহত কলেজছাত্র ঢাকার সাভার উপজেলার বড়ওয়ালিয়া গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. সজীব (২১ )। সে মির্জা গোলাম হাফিজ কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী।জানা যায়,একদল সন্ত্রাসী সজিবকে রিকশা থেকে নামিয়ে নির্মমভাবে কুপিয়ে গুরুত্বর আহত করে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় ।পরবর্তীতে সজীবকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানান, গুরুত্বর আহত হয়েছে সজিব। মাথায় এবং থুঁতনিতে অনেকগুলো সেলাই করা হয়েছে।অভিযুক্ত সন্ত্রাসীরা হলেন- ওয়ালিয়া গ্রামের লেহাজউদ্দীন দেওয়ানের ছেলে মো. আলিম দেওয়ান (৪০), আলিম দেওয়ানের ছেলে মো. রাকিব দেওয়ান (২২) , মোতালেব (৫৫)। তাছাড়া নাম না জানা আরও ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী এ হামলার সঙ্গে জড়তি।সন্ত্রাসীদের এমন পৈশাচিক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

আতারা //এপি

- Advertisement -
- Advertisement -