আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

‘শান্তি প্রতিষ্ঠায় ১১ লাখ রোহিঙ্গাকে জায়গা দিয়েছেন প্রধানমন্ত্রী’

আরো খবর

আলোকিত ডেস্ক

স্বাধীনতার  মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরণ  শান্তির জন্য কাজ করে গেছেন।তিনি সবসময় বলতেন, ন্যায়বিচার ছাড়া শান্তি কখনো টেকসই হতে পারে না।শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সবসময় সোচ্চার। এ কারণেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ১১ লাখ রোহিঙ্গাকে এদেশে জায়গা দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার (০৪ ডিসেম্বর) সকালে বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা আর্ট ক্যাম্প উদ্বোধনকালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এ কে আব্দুল মোমেন বলেন,  পৃথিবীর যেকোনো অস্থিতিশীলতায় বঙ্গবন্ধু ছিলেন সোচ্চার। তার প্রতিটি কাজের নেপথ্যে ছিল বিশ্ব শান্তি ও সাধারণ মানুষের মঙ্গল।মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জীবনের বড় অংশ কেটেছে শান্তি প্রতিষ্ঠাতেই। দেশের পররাষ্ট্রনীতিতেও শান্তি প্রতিষ্ঠার প্রতিফলন দেখা যায়। শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীও কাজ করে যাচ্ছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -