আজ সোমবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে নারী শ্রমিকের আত্মহত্যা

আরো খবর

 প্রতিনিধি, কালিয়াকৈর 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ পলান পাড়া এলাকায় এক নারী শ্রমিক আত্মহত্যা করেছেন।নিহত শ্রমিক  সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার খাড়াগাছা এলাকাযর রুস্তম আলীর মেয়ে রহিমা বেগম (৪০)। তিনি স্থানীয় কারখানায় চাকরি করতেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলা পল্লী বিদ্যুৎ পলান পাড়া এলাকায় মোশারফের বাসায় ভাড়া থাকতেন ওই নারী।বুধবার সন্ধ্যায় ওই বাসায় দরজা বন্ধ থাকায় পাশের রুমের লোকজন ডাকাডাকি করে। পরে সাড়া শব্দ না পেয়ে উঁকি দিয়ে দেখে রুমের ভেতর ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে  রহিমার লাশ ঝুলে আছে। এ সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানা (এস আই) শফিকুল ইসলাম জানান, বুধবার রাতে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ টি গাজীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

 

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -