আজ সোমবার, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ত্রিশালে মেম্বারপ্রার্থী আব্দুস সালামের ইন্তেকাল

আরো খবর

প্রতিনিধি ,ত্রিশাল

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২নং বৈলর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী আব্দুস সালামের(৭০) ইন্তেকাল হয়েছে।ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।  আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বৈলর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফুটবল প্রতীকে মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের শেষ সময়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে বড় একটি মিছিল বের করেন তার সমর্থকরা। শারিরিক অসুস্থতার কারণে তিনি অংশ নিতে পারেন নাই।পরে বুধবার দুপুর ১ টায় নিজ বাড়িতে তিনিশেষ নিঃশ^াস ত্যাগ করেন।উপজেলা নির্বাচন অফিসার ফারুক মিয়া জানান, মেম্বার প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত হবে না। মেম্বারসহ সকল প্রার্থীর নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। আব্দুস সালাম মেম্বার উপজেলার বৈলর ইউনিয়নের ৯নং ওয়ার্ড হদ্দেরভিটা এলাকার মৃত হাফেজ সামসুদ্দিনের ছেলে। তিনি ৯ নং ওয়ার্ডের দুইবারের সফল মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন।

আতারা //এপি

- Advertisement -
- Advertisement -