আজ , ।   

নেত্রকোনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

আরো খবর

শহীদুল ইসলাম রুবেল : আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নেত্রকোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার, ফেস্টুন ও পোস্টার সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের ছোট বাজারস্থ জেলা দলীয় কার্যালয়ে সমবেত হন।

বেলা সাড়ে ১১টায় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়াস্থ পাবলিক হলে গিয়ে শেষ হয়। পরবর্তীতে পাবলিক হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান খান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, পৌর বিএনপির সাধারন সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ ও লক্ষ্য নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, তা বাস্তবায়নে এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় নেত্রকোনা জেলা বিএনপি সব সময় ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাবে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -