বেগমগঞ্জ উপজেলায় শরিফপুর ইউপি নির্বাচনে উত্তর শরিফপুর কেরামতিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে (১)নং ওয়ার্ডে নৌকা প্রার্থীর বহিরাগত সন্ত্রাসীরা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন বানচালের উদ্দেশ্যে হঠাৎ মুহু মুহু ককটেল বোমা ও এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। ছররা গুলিতে স্হানীয় শহিদ (২৮) পিতা সরু মিয়ার ছেলে আহত হয়। এসময় ভোট কেন্দ্রের পাশের একটি বসতবাড়ীর আসবাবপত্র ভাংচুর চালাতে থাকে। স্হানীয় মানুষজন ভাঙচুরে বাঁধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে নির্বাচনের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর খীসা ঘটনাস্থলে উপস্হিত হয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনার উদ্যেগী হোন। শরিফপুরের বাকী ৮ টি ওয়ার্ডের ভোট শান্তিপূর্ণভাবে চলছে বলে জানা যায়। উল্লেখ্য দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মোট ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

