আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে তিনটি উপজেলায় ভোট গ্রহণ চলছে

আরো খবর

প্রতিনিধি, টাঙ্গাইল:
বৃহস্পতিবার (১১ নভেম্বর) টাঙ্গাইলের তিনটি উপজেলার ১৮টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকালে ধনবাড়ি উপজেলার মুশুদ্দি ইউনিয়নের দক্ষিন মুশুদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়,মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মো.আবু কাওসার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। বাকি সাধারণ সদস্য ও সংরক্ষিক পদে ভোট গ্রহন চলছে। জানা গেছে, দ্বিতীয় ধাপে জেলার দেলদুয়ার, ধনবাড়ি ও সখীপুর উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোট গ্রহণ চলছে।দেলদুয়ারের সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, ধনবাড়িতে সাতটি ইউনিয়নের মধ্যে চারটিতে ১৮ জন ও সখীপুরে চারটি ইউনিয়নে ১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ধনবাড়ি উপজেলার বীরতারা, বলিভদ্র ও মুশুদ্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ওই তিনটি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। এ নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন দলের প্রার্থীরা অংশগ্রহণ করলেও বিএনপির প্রার্থী নেই। তবে বেশ কিছু ইউনিয়নে বিএনপির অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি উপজেলার ১৮টি ইউনিয়নে ১৭২টি ভোটকেন্দ্রে এক লাখ ৯৪ হাজার ৩৫৩ পুরুষ এবং এক লাখ ৯৭ হাজার ৩৫৫ নারী ভোট।

আলোকিত প্রতিদিন/ ১১ নভেম্বর, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -