আজ , ।   

নিখোঁজের পরদিন তুরাগে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদে*হ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: নিখোঁজ হওয়ার এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নদে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। তার কাছে একটি মোবাইল ফোন ছিল। সেটির মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বৃহস্পতিবার সকালে বলেন, বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফ সুরির লাশ উদ্ধার করা হয়েছে।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাস বলেন, লাশ ভেসে ওঠার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকাটি তাদের থানার শেষ সীমান্তে পড়েছে। বিষয়টি নৌ পুলিশের আওতাধীন হওয়ায় নৌ পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায় তখন।

এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগ করেন। ওই ঘটনার যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটি তাহসিফ সুরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি এখনো।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -