আজ বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আরো খবর

প্রতিনিধি,সারিয়াকান্দি (বগুড়া):

সারিয়াকান্দিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা স্লোগানসহ খণ্ড খণ্ড মিছিলে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। ফুলবাড়ী ইউনিয়নের রাফেউল ইসলাম বাবুল, কুতুবপুরের সামিরুল ইসলাম, কর্ণিবাড়ীর আবুল কালাম আজাদ, পৌর কমিটির পারভেজ, বোহাইল ইউনিয়নের রাকিবুল হাসান আকিল, কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা হেদায়েদুল ইসলামের নের্তৃত্বে খণ্ড, খণ্ড মিছিলসহ নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও র‌্যালীতে যোগদান করেন। এ উপলক্ষ্যে উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন দেয়ালে রং বেরং এর পোস্টার সাটান। দুপুরে উপজেলার প্রধান সড়কে বর্ণাঢ়্য র‌্যালী প্রদক্ষিণ করে। র‌্যালীতে নেতৃত্ব দিয়েছেন, উপজেলা কমিটির সভাপতি আইয়ুব আলী তরফদার ও সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ। এর পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবলীগ সভাপতি আইয়ুব আলী তরফদার। প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সাহাদারা মান্নান বলেন, সোনাতলায় গৃহস্থের পোড়াবাড়ী দেখতে গিয়ে আসতে আমার দুই ঘন্টা দেরী হয়েছে। কিন্তু আমার যুবলীগ দুই ঘন্টা নয়, দুই দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করতে পারে। যুবলীগ যে কোন আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করে। আগামীতে পিছে পরা নেতাকর্মীদেরকে সংগে নিয়ে দলকে আরো সুসংগঠিত করে, দুর্বার গতিতে এগিয়ে চলবে যুবলীগ। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাস্টার, মামুনুর রশীদ হিমু, সাংসদ পুত্র সাখাওয়াত হোসেন সজল,ছাত্রলীগ নেতা দুলাল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সকো, কৃষকলীগের আহ্বায়ক সাইফুল হোসেন দুখু, ফুলবাড়ী ইউনিয়ন যুবলীগ নেতা মুনজিল আলী, কর্ণিবাড়ী ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।

আলোকিত প্রতিদিন/১১ নভেম্বর,২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -