আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মধুপুরে অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার উদ্বোধন

আরো খবর

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের মধুপুরে অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্হার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১০ নভেম্বর) দুপুরে মধুপুর উপজেলা পরিষদের হল রুমে অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্হার সভাপতি সার্জেন্ট (অব:) গোলাম কিবরিয়ার সভাপতিত্বে  অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মজিবর রহমান খান, বিশিষ্ট সমাজসেবক বিল্লাল হোসেন ফকির, ডা: আব্দুর রহিম, সাংবাদিক,  মোঃ আঃ আজিজ চৌধুরী , আলোকিত প্রতিদিন মধুপুর প্রতিনিধি, আউশনারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া, রিংকী সহ অন্যান্য নৃতৃবৃন্দ।  এসময় মধুপুর উপজেলা অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্হার সকল সদস্যবৃন্দ,  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন ও সুধি মহল উপস্হিত ছিলেন। বক্তাগন বাল্য বিবাহ নিরোধ ও মাদকদ্রব্য নির্মুল এবং বিভিন্ন অপরাধ থেকে সমাজকে মুক্ত রাখার জন্য বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানটি সন্চালনা করেন  অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্হার মধুপুর শাখার  সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) শাকের আহমেদ।
আলোকিত প্রতিদিন/ ১১ নভেম্বর, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -