আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

আমানত শাহ ফেরি উদ্ধারের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

আরো খবর

প্রতিনিধি, শিবালয়

পাটুরিয়ায় আমানত শাহ ফেরি ডুবির ঘটনায় বিভিন্ন বিভাগের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর দুর্ঘটনার মূল কারণ জানা যাবে বলে জানিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয় গঠিত জাতীয় সংসদীয় কমিটির তদন্ত কমিটি। মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫নং ফেরিঘাটের ঘটনাস্থল পরিদর্শনে এসে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যরা শনিবার দুপুরে ঘটনাস্থল ঘুরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। সরকারিভাবে ডুবে যাওয়া আমানত শাহ্্ ফেরি উদ্ধার করতে না পারায় উদ্ধারের দায়িত্ব জেনুইন এন্টাপ্রাইজ নামে দেশীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। ফেরি উদ্ধারের পরই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা নিশ্চিত করেন তারা।নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সিনিয়র সহসভাপতি মো.মাজাহারুল হক প্রধান জানান, এই মুহূর্তে সরকারিভাবে ফেরিটি তোলার জন্য কোন শক্তিশালী যন্ত্র নেই। দুর্ঘটনা কবলিত ফেরিটি উদ্ধারে কিছু সময় লাগছে। ফেরি তুলতে গিয়ে আমাদের বিআইডব্লিউটিএ’র দুটি উদ্ধারকরী জাহাজ ‘হামজ ও রুস্তম’ ব্যর্থ হওয়ায় একটি বেসরকারি কোম্পানিকে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে। উদ্ধারের পর ফেরির তলদেশ পরীক্ষা-নিরীক্ষা করে দুর্ঘটনার সকল কারণ নির্ণয় করা যাবে। ফেরিটি উদ্ধার ও চালনায় কারো কোন ব্যর্থতা এবং কাজে গাফলতি আছে কি না এমন বিষয় উদঘাটনে সংসদীয় তদন্ত কমিটি কাজ করছে বলেও তিনি জানান।ঘটনাস্থলে আসা তদন্ত কমিটির সদস্যরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা-বার্তা শেষে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ’র আশপাশ ঘুরে দেখেন।

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -