আজ , ।   

কামালপুরে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

আরো খবর

প্রতিনিধি, সারিয়াকান্দি

‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার,বিট পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্ধ্যকে সামনে রেখে সমারয়িাকান্দিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।  শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়ন ১৩নং বিট পুলিশিং এর ব্যবস্থাপনায় বগুড়া জেলা পুলিশের আয়োজনে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সারিয়াকান্দি থানার পুলিশ  উপ-পরিদর্শক, ১৩নং বিট,পুলিশিং অফিসার (এসআই)  এখলাছুর রহমান।  সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেদাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক। এছাড়াও বক্তব্য পেশ করেন, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান হেলাল, আওয়ামী লীগনেতা সিহাব উদ্দিন, কামালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, শ্রী শন্তস কুমার শাহা,শ্রী মিলন ঠাকুর,আলহাজ্ব ওসমান গনি,  উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অর্জুন কুমার,চন্দনবাইশা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন হোসাইনসহ আরো অনেকেই। অনুষ্ঠানটি পরিচালনা করেন, কামালপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি বজলুর রহমান বাঁধন। এসময় হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -