আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ফের আদালতে তোলা হল ইকবালসহ ৪ আসামিকে

আরো খবর

আলোকিত ডেস্ক

কুমিল্লার পূজামণ্ডপে মহাগ্রন্থ আল কুরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ ৪জনকে আজ আদালতে তোলা হয়েছে। তদন্ত সংস্থা সিআইডি আজ দুপুর ২টা ৫০ মিনিটে ওই চার আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে নিয়ে আসে ।জানা গেছে, আসামিদের  অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আরও ৭ দিনের রিমান্ডের আবেদন করবে সিআইডি।এর আগে গত শনিবার এ মামলায় ইকবালসহ ৪জনকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মিথিলা জাহান নিপার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -