আজ , ।   

অসাম্প্রদায়িক দেশ গঠনে সংবিধান মেনে চলতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

আরো খবর

আলোকিত ডেস্ক

অপশক্তি যে দলেরই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন  ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় আগামী দিনের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে সংবিধান মেনে চলতে হবে। প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে সংবিধানে যা লেখা আছে তা মেনে চলতে হবে।আজ সকালে কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের ক্ষতিগ্রস্ত অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

ফরিদুল হক খান বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে পা ফেলেছে। উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটা শক্তি সবসময় এ দেশের মানুষের বিপক্ষে অবস্থান নেয় এবং স্বাধীনতার সপক্ষের শক্তির বিরুদ্ধে অবস্থান নেয়। পরিকল্পতিভাবে তারা এ (কুমিল্লার ঘটনা) কাজটি করেছে। কোনো মুসলমান-হিন্দু এ কাজ করতে পারে না। যে অপরাধ করেছে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -