আজ , ।   

নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে অন্যের হাত ধরে পালালেন প্রবাসীর স্ত্রী

আরো খবর

প্রতিনিধি,সারিয়াকান্দি 

বগুড়ার সারিয়াকান্দিতে পরকীয়া প্রেমের টানে গদ টাকাসহ স্বর্ণালঙ্কার নিয়ে এক গৃহবধূ প্রবাসী স্বামীর ঘর ছেড়ে অন্যের হাত ধরে পালিয়েছে। এ ব্যাপারে গত সোমবার সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, সারিয়াকান্দি ফুলবাড়ী ইউনিয়নের চররামনগর গ্রামের শাফিকুল ইসলাম (৩৪) ৬ বছর পূর্বে বিয়ে করেছিলেন একই ইউনিয়নের গোয়ালবাতান গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জান্নাতি আকতারকে। তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়। তার নাম দেওয়া হয়েছে সিজান আহম্মেদ (৫)। ২০১৮ সালের নভেম্বর মাসে পুনরায় সৌদি আরব যান শফিকুল। এরই ফাঁকে তার স্ত্রী জান্নাতী আকতার (২৫) এর সাথে প্রতিবেশী রাসেল ফকির (২৩) প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ৮ আগস্ট শাফিকুল দেশে ফিরে আসেন। কিন্তু তার স্ত্রী জান্নাতী আকতার ১৩ আগস্ট পরকীয়া প্রেমিক রাসেল মিয়ার সাথে পালিয়ে যায়। এ নিয়ে গ্রামের শালিশী বৈঠকে স্ত্রী জান্নাতী আকতার স্বামী শফিকুলের ঘরে ফিরে আসে। কিন্তু ২৩ নভেম্বর সকাল ১১টার দিকে পুনরায় রাসেলের সাথে পালিয়ে যায় সে। সাথে ঘরে রক্ষিত নগদ ৮ লক্ষ টাকা ও ২ ভরি ওজনের স্বর্ণের গহনা নিয়ে যাওয়ার কথা অভিযোগে উল্লেখ করা হয়।এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) রফিক বলেন, একই অভিযোগ এনে বগুড়া কোর্টে শফিকুল আরো দুটি মামলা করেছেন। তার পরেও আমরা অভিযোগটি খতিয়ে দেখছি।

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -