আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে বিচারপ্রাপ্তির সংস্কৃতিতে ফিরেছে দেশ : আইনমন্ত্রী

আরো খবর

আলোকিত ডেস্ক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,অপরাধী যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, শিগগিরই সংখ্যালঘু সুরক্ষা আইন বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে । রোববার  সহকারী জজ ও বিচারকদের আয়োজিত ৪২তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী  আরও বলেন, বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে বিচারপ্রাপ্তির সংস্কৃতিতে ফিরে এসেছে। মামলা জট কমাতে আগামী বছর ৬ লাখ মামলা নিষ্পত্তি করতে চায় সরকার। জনগণের আস্থা ধরে রাখতে বিচারপতিদের গুরুত্ব অনেক বলেও মন্তব্য করেন তিনি।

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -