আজ , ।   

দোষ স্বীকার সেই পরিতোষের, কারাগারে ৩৯ আসামি

আরো খবর

আলোকিত ডেস্ক: রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দোষ স্বীকার করায় অভিযুক্ত পরিতোষ সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত পরিতোষ সরকারকে আজ ( মঙ্গলবার)  বিকেলে  রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে পীরগঞ্জ সিনিয়র চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক ফজলে এলাহীর আদালতে ‘দোষ স্বীকার’ করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের পর তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়। সেই সঙ্গে একই ঘটনায় দায়ের পৃথক মামলায় পরিতোষসহ ৩৯ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন আসামিদের মধ্যে ৩৮ জনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানান, হিন্দুপল্লিতে হামলার ওই ঘটনায় দুটি মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটর ঘটনায় করা মামলাটি পরিদর্শক (তদন্ত) মাহবুব রহমান এবং তথ্যপ্রযুক্তি আইনের মামলা এসআই সাদ্দাম হোসেন তদন্ত করছেন। গ্রেফতার ৪১ আসামির মধ্যে শুনানি শেষে ৩৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -