আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে যুবলীগনেতা রাছেলের উদ্যোগে টিউবওয়েল বিতরণ 

আরো খবর

প্রতিনিধি , সারিয়াকান্দি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান  শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক  আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় মানবিক সহায়তার অংশ হিসেবে বগুড়া জেলা যুবলীগনেতা মো. রাছেদুজ্জামান রাছেল’র আয়োজনে ৩০টি মসজিদ, মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।   শনিবার দুপুরে উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামে যুবলীগনেতা রাছেদুজ্জামান রাছেলের নিজ বাস ভবনে উক্ত টিউবওয়েল বিতরণ করা হয়। টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন,  কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেদাইদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন,  জেলা যুবলীগনেতা রবিউল ইসলাম রনি, নজরুল ইসলাম, আখতার উল আলম শাহীন, খাইরুল ইসলাম, পারভেজ রহমান বাপ্পি, ওয়াকিক শিবলু,সাদ্দাম হোসেন , শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান,কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা আনোয়ার হোসেন আয়নাল প্রমুখ।
আলোকিত প্রতিদিন // আতারা
- Advertisement -
- Advertisement -